ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শেষ ম্যাচে বাংলাদেশ লিজেন্ডসের সংগ্রহ ১৬০

ads

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে হারতে হারতে ক্লান্ত বাংলাদেশ লিজেন্ডস। সোমবার রায়পুরে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে নেমেছে তারা। আফতাব আহমেদের ছোটখাটো ব্যাটিং ঝড়ে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১৬০ রান।


টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। চতুর্থ ওভারে মেহরাব হোসেন (৯) জন্টি রোডসের থ্রোয়ে রান আউট হন। নাজিমউদ্দিনকে সঙ্গে নিয়ে আফতাব বড় জুটি গড়তে ব্যর্থ হন। টুর্নামেন্টের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান নাজিম ৩৩ বলে ৩২ রান করে বিদায় নেন।


আফতাব দারুণ সঙ্গ পান হান্নান সরকারের কাছ থেকে। তাদের ৬১ রানের জুটিতে দলীয় স্কোর একশ ছাড়ায় বাংলাদেশ। ২৪ বলে ১ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ৩৯ রান করে আফতাব আউট হন। হান্নান ৩৬ রানে আউট হলে খালেদ মাসুদ পাইলটের ৯ বলে ১৯ রান কার্যকরী অবদান রাখে।


১৮তম ওভারে থান্ডি শাবালালা ও শেষ ওভারে মাখায়া এনটিনি জোড়া উইকেট নিয়ে বাংলাদেশের রানের লাগাম টেনে ধরেছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুজনই সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

ads
ads
ads

Our Facebook Page